কেশবপুরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৩৬০ বার পঠিত

কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী উপলক্ষে শহিদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ( যুদ্ধ ভাসান পাদদেশ) ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ তানভীর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্ট,কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম,কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। কেশবপুর উপজেলার বিভিন্ন স্হান থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গন ১৪ ডিসেম্বর কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টর্চার সেলে নির্যাতনের বিভীষিকা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং টর্চার সেলে নির্যাতিত ৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
পুরস্কার গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন,আবু তালেব,আব্দুল মজিদ,কৃষ্ণপদ দাস,শিবুপদ দাস,গৌর চন্দ্র বিশ্বাস।একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।




















