সংবাদ শিরোনাম ::
কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ২০৫ বার পঠিত

কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ড, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার,সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি, লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমূখ।



















