সংবাদ শিরোনাম ::
কেশবপুরে মরহুম মাসুদুর রহমান মাসুদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১২৮ বার পঠিত

কেশবপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা মরহুম মাসুদুর রহমান মাসুদের স্মরণে কুরআন তেলোয়াত,দোয়া মাহফিল ও পৌরসভার ৯নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রানা করা খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ অক্টোবর দুপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিচালনা কমিটির অফিসে মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পরিচালনার কমিটির সদস্যবৃন্দরা।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার।


















