কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
- আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৫২ বার পঠিত

কেশবপুরে বিশ্ব শিশু দিবসের ৪র্থ দিনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “আমার কথা শোনো”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা তাদের অধিকার বিষয়ক বক্তব্য উপস্থাপন করে।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ মনোযোগ সহকারে শিশুদের বক্তব্য শোনেন ও উপদেশমূলক কথা বলেন।
বুধবার (৪ অক্টোবর) সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে
ও তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান,সহকারী অধ্যাপক মছিহুর রহমান, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল গনি প্রমুখ।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের তালিকার মাধ্যমে বিজয়ী শিশুদের মধ্যে আগামীকাল ০৫.১০.২০২৩ তারিখ সকাল ১০ টায় কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে।
এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।



















