সংবাদ শিরোনাম ::
কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩২৫ বার পঠিত

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর সকালে চারুপীঠ একাডেমির উদ্যোগে চারুপীঠ একাডেমির সহ-সভাপতি সহকারী অধ্যাপক ও লেখক তাপস মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা বিতরণ করেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।
গাছের চারা হিসেবে আম,পেয়ারা ও বীজবিহীন কাগজি লেবুর চারা বিতরণ করা হয়।


















