সংবাদ শিরোনাম ::
কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

কেশবপুরে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছোঁয়া নেমে এসেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে শনিবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ইসরাফিল সরদারের শিশু কন্যা ইশরাত জাহান (১৮ মাস) পানিতে ডুবে মারা গেছে। সে খেলার সাথীদের সাথে খেলা করার সময়ে সকলের অজান্তে ইশরাত জাহান বাড়ির পার্শে ডোবায় পানিতে পড়ে যায়।
অনেক সময় ধরে তাকে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যয়ে ডোবার পানি থেকে তার মৃত্যু লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। শিশু কন্যার অকাল মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।



















