সংবাদ শিরোনাম ::
কেশবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে ১২ রবিউল আওয়াল বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শান্তি ন্যায় ও মানবকল্যাণের পথ প্রদর্শন মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র /ছাত্রীরা হামদ/নাত,রচনা প্রতিযোগিতা, আলোচনায় অংশ গ্রহণ করে।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায়
পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান ।



















