কেশবপুরে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
- আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

কেশবপুরে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এঘটনায় পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুর ইসলাম সবুজ বাদি হয়ে অজ্ঞাতনামা ১৪/১৫ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার সূত্রে জানা গেছে কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা নূরপুর এলাকায় আগুনে নির্বাচনী কার্যালয়ের চেয়ার ও প্যান্ডেলের কিছু অংশ পুড়ে গেছে।
খবর পেয়ে শুক্রবার ৩০ ডিসেম্বর সকালে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ তানভীর হোসেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য,পৌর আওয়ামী লীগের সভাপতি,পৌর মেয়র ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম এ প্রতিনিধি কে জানান,বৃহপতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ওই নির্বাচনী কার্যালয়ের ২০টি চেয়ারসহ প্যান্ডেলের কাপড় পুড়িয়ে দিয়েছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এঘটনায় অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে।যার মামলার নং ০৯ তারিখ ২৯/১২/২৩।উল্লেখ্য,যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন।




















