ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কেশবপুরে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয় লাভ

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৬:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৩৬২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা মার্কার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে ৯ হাজার ৬৭৮ ভোটে হারিয়ে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী আজিজুল ইসলাম।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
ভোট গ্রহণের পর গননা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন।
এবারের দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন শাহীন চাকলাদার তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট, কাঁচি প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট, ও জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে জি এম হাসান তিনি পেয়েছেন ৬৪০ ভোট।
৯০ যশোর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৭ হাজার ৯২৪জন। (মোট ভোট কেন্দ্র ৮১ টি) ভোটাধিকার প্রয়োগ করেছেন ১,০৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১,০৬ হাজার ৬৫। ভোট বাতিল হয়েছে ২হাজার ২৫২টি। নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর দায়িত্ব পালন করেন।উল্লেখ্য আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ৭ জানুয়ারী বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার পরে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের আজিজ হিবাবে থাকতে চাই স্যার হতে চাই না। তিনি আরও বলেন,আমার কোন কর্মি যদি কারও উপর অন্যায় ভাবে হয়রানি করেন তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো না।

ট্যাগস :

কেশবপুরে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয় লাভ

আপডেট সময় : ০৬:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪