ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে স্মারকলিপি প্রদান

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১২:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২৬৬ বার পঠিত

কেশবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো, মিছিলে,স্লোগানে,রাজনৈতিক সহিংসতায়, প্রচারণায়, ঝুঁকিপূর্ণ আচরণে শিশুদের ব্যবহার না করার দাবিতে নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) পক্ষ থেকে মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ৪ দফা দাবি উল্লেখ করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে- নির্বাচন প্রাক্কালে নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সময়ে নির্বাচন কমিশনকে শিশুদের সুরক্ষায় একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। যাতে কোনো শিশুর শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি না হয়। বাংলাদেশে বসবাসরত সকল সম্প্রদায়ের শিশুদের অধিকার,মানবাধিকার,নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনের সময় শিশুদের লেখাপড়া,খেলাধুলা এবং তাদের মনোসামজিক সহায়তায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল প্রধানদের প্রতি জোর নির্দেশনা দিতে হবে। যদি কোন প্রার্থী শিশুদের নির্বাচনের কাজে ব্যবহার করে তাহলে সেই প্রার্থীর বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি প্রার্থীর ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার মতো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে কার্যকর উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষার্থী প্রসেনজিৎ দাস, সহ-সভাপতি আশা দাস, শিশু গবেষক জীবন দাস, শিশু সাংবাদিক শুভ দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সখি দাস, সদস্য শ্রাবন্তি দাস প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন এ প্রতিনিধি কে জানান, এবিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি।স্মারকলিপিটি নির্বাচন কমিশনার বরাবর পাঠিয়ে দেওয়া হবে।

ট্যাগস :

কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১২:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩