কেশবপুরে নিউজ ক্লাবে বই উপহার দিলেন কলকাতার লেখক সুব্রত সরকার
- আপডেট সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩০৭ বার পঠিত

কোলকাতার বিশিষ্ট লেখক সুব্রত সরকার কেশবপুর নিউজ ক্লাবের আমন্ত্রণে বুধবার ২৫ অক্টোবর কেশবপুর আসেন।
এসেই তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়িতে যান। লেখক সুব্রত সরকার মহা কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে কবির স্মৃতি -বিজড়িত সাগরদাঁড়ির বিভিন্ন তথ্য তিনি সংগ্রহ করেন এবং লেখক সুব্রত সরকার কেশবপুরে নিউজ ক্লাবের সাংবাদিক দের সাথে চায়ের আড্ডায় বসে মুগ্ধ হয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন,আসলেই কেশবপুর কবি সাহিত্যকের এলাকা যে কারনে নিউজ ক্লাবের সাংবাদিক দের সাথে এই চায়ের আড্ডায় না বসলে কবি সাহিত্যেকের ভাষা, রসিকতা ও আতিথেয়তা আমাকে যে মুগ্ধ করেছে তা বুঝতে পারতাম না। লেখক সুব্রত সরকারের লেখা গল্পগ্রন্থ সমূহ ১) আমার উত্তর পুরুষ এবং অন্যান্য গল্প ২) আমার কিছু কথা ছিলো ৩) চার শালিকের দিন ৪)দুষ্ট বৃষ্টি মিষ্টি (ছোটদের) ৫) ফুরফুরিদা (কিশোর) ৬) রাবণের কানপট্রি (কিশোর) ৭)চিত্র করের মানচিত্র ৮) অন্য ভুবন ৯) গন্ধর্বকথা ১০) বাদ্যিকরের বাজনা ১১) ছোট্ট ছুটি, ছোট্ট ভ্রমণ (ভ্রমণ গ্রন্থ) সহ অনেক গ্রন্থ। তিনি সাউতাল আদিবাসী শিশুদের নিয়ে কাজ করেন। লেখক সুব্রত সরকার কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক দের সঙ্গে মতবিনিময় করেন এসময় উপস্থিত ছিলেন,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, নিরাপদ সড়ক চাই য়শোর জেলা সাধারণ সম্পাদক মোঃ তারাজুল ইসলাম, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ, সাংবাদিক সেলিম রেজা,সাংবাদিক আবু সালে মাসুদ হাসান সহ কেশবপুর নিউজ ক্লাবের নেতৃবৃন্দ।



















