সংবাদ শিরোনাম ::
কেশবপুরে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

কেশবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিত্রুি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে সোমবার ১১ ডিসেম্বর দুপুরে ও বিকেলে কেশবপুর শহরের বড় কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন। এসময় বড় বাজারে পেঁয়াজ ব্যবসায়ী জিয়াউর রহমান কে ৪ হাজার টাকা ও হাসান কবির কে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন,কেশবপুর থানার এসআই হাসান সহ থানার পুলিশ।



















