কেশবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার ১ নভেম্বর সকালে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,কেশবপুর উপজেলা পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমুখ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সমাধানের কর্মকর্তা মুনছুর আলী, সুুফিয়া খাতুন শিখা, মনিরা খানম, প্রশিক্ষিত যুবক রবিউল ইসলাম, হারুনার রশীদ, রুহুল আমিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।


















