কেশবপুরে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

কেশবপুরে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পর্যায়ে কেশবপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর কৃষক লীগের সভাপতি আশাফুজ্জামান প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরি গোপাল বসু,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম,নুরুল ইসলাম সাকি,পৌর কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর,৩নং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সাক্তার,৫নং মঙ্গলকোট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বিধু মল্লিক,৬নং সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ইসলাম,৮নং সুফলাকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম,১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,ইউনিয়ন,
ওয়ার্ডের নেত্রবৃন্দ।


















