কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
- আপডেট সময় : ০৯:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৩১০ বার পঠিত

কেশবপুরে চারুপীঠ একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ,সনদপত্র ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চারুকারু বিভাগের ২২৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ৪৮ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দিয়েছে অতিথিবৃন্দ।চারুপীঠ একাডেমির সহ-সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেশবপুর মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, কবি মাহমুদুল হাসান, একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে ও প্রশিক্ষক শংকর প্রসাদ দাশ প্রমুখ।


















