সংবাদ শিরোনাম ::
কেশবপুরে ইসলামী ব্যাংক শাখার ৭ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পঠিত

কেশবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শাখার ৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৭ অক্টোবর দুপুরে ৭ বছর পূর্তি উপলক্ষে ইসলামী ব্যাংক শাখাকে সুন্দরভাবে সাজ সজ্জিত করা হয়।৭ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে পরিদর্শনে আসেন ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অফ জোন যশোর, মোঃ শফিউল আজম।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, কেশবপুর ইসলামী ব্যাংক পিএলসি শাখার এফএভিপি এ্যান্ড হেড অফ ব্রান্চ সেলিম চৌধুরী,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী,দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।।৭ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত গ্রাহকদের মিষ্টি বিতরণ করা হয়।



















