কেশবপুরে ইউএনও এম এম আরাফাত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ২৪৩ বার পঠিত

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি ও বদিলজনিত কারণে কেশবপুর উপজেলা ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ১১ নভেম্বর বিকেলে পৌরশহরের টাইগার পয়েন্ট ন্যাশনাল প্রেস সোসাইটি’র কার্যালয়ে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে ও
সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন,কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল আলম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু,খায়রুল আনাম, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, ক্রিড়া সম্পাদক শাকিব আল হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী ইউএনও কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা,অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মেহরাব হোসেন বাঁধন,প্রেসক্লাবের সদস্য পরেশ দেবনাথ, সোহেল পারভেজ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


















