কেশবপুরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পঠিত

কেশবপুরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্রিকান্ড বিষয়ক মহড়া,র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার ১৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শংকর বিশ্বাসের সঞ্চালনায় সম্মুখে আন্তর্জাতিক ‘‘দূর্যোগ প্রশমন সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সদস্য,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক এনায়েত হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


















