ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে আমণ ধানের আবাদের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
  • আপডেট সময় : ০৪:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পঠিত

কেশবপুরে আমণ ধানের আবাদের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।পুরুষের পাশাপাশি নারীরাও ধান কাটার কাজে নিয়োজিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার কেশবপুর উপজেলায় ৮ হাজার ৯শত ৬৭ হেক্টর জমিতে আমণ ধানের চাষ করেছে কৃষকরা। এর মধ্যে ব্রি ৪৯ ধান,ব্রি ৭৫ ধান,ব্রি ৮৭ ধান,ব্রি ৫১ ধান,বেনা ধান ৭,বেনা ধান ১৭,বেনা ধান ২০,ক্ষীর কোন ধান,স্বর্ণা ধান চাষ করেছে কৃষকরা।

আবহাওয়া অনুকূলে ইতিমধ্যে অনেক কৃষকরা তাদের মাঠের পাকা আমণ ধান কেটে ঘরে তুলেছে।কৃষকরা জানান,ভালো রৌদ্র হওয়ায় ধান ফলে আমরা কাটতে পারছি।কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অধিকাংশ গ্রামে কৃষকরা আমন ধানের আবাদ চাষ করেছে। প্রতি বিঘাতে ১৭/১৮ মণ ধান হবে বলে কৃষকরা ধারণা করেছে। উপজেলার দোরমুটিয়া, মধ্যকুল, ত্রিমোহিনী,
সাগরদাঁড়ি,চিংড়া, হাসানপুর, শ্রীফলা,প্রতাপপুর,শিকার পুর,দেউলি,বাগদা,ব্রক্ষকাটি, বালিয়াডাংগা,পাঁজিয়া,কলাগাছী, নারানপুর,গৌরিঘোনাসহ বেশ কয়টি গ্রামে ঘুরে দেখা গেছে পুরুষের পাশাপাশি নারীরা ধান কাটা কাজে ব্যাস্ত সময় পার করেছেন। সাতবাড়িয়া গ্রামের সুরুত আলী খাঁ,
ব্রক্ষকাঠি গ্রামের ইসলাম সরদার, আলম সরদার, রামচন্দ্রপুর গ্রামের আলাউদ্দীন দফাদার,ওজিয়ার সরদার, হায়দার আলীসহ অনক কৃষকরা এ প্রতিনিধি কে জানান,গত বছরের তুলনায় এবছরে বৃষ্টির পানি কম থাকলেও ফলন ভালো হয়েছে। বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে প্রায় ১৮ মণ ধান পাবে বলে তারা ধারণা করেছে।এছাড়া পুরুষের পাশাপাশি নারীরাও শ্রম হিসাবে কাজ করে থাকে।সুজাপুর গ্রামের আতিয়ার রহমান বলেন, জমিতে আমণ আবাদের চাষ করেছে। ধানের ফলন দেখে আমি আনন্দে আত্মহারা হয়েছি।অনেক কৃষকরা জানান, এবছরে বৃষ্টির পানি কম থাকলেও প্রতি বিঘাতে ১৭/১৮মণ ধান আশা করছি। বাজারের দরও ভালো। আমাদের প্রতি বিঘা জমিতে ধান রোপন শুরু থেকে ঘরে তোলা পর্যন্ত প্রায় ১৫/১৬ হাজার টাকা খরচ হলেও আনন্দ পাচ্ছি। জমিতে মটরের সেচ দিয়ে খরচ বেশী হলেও ধানের ফলন হয়েছে।সাতবাড়িয়া গ্রামের ফতেমা বেগম,জোহরা বেগম,আকলিমা বেগম,জাহানারা বেগম,চায়না বেগম জানান,আমাদের কাজের সরদার সুরুত আলী। তার মাধ্যমে বছরে কর্মসূচির কাজ থেকে শুরু করে মাঠের সকল কাজে পুরুষের পাশাপাশি আমরাও কাজে নিয়োজিত হই। তারা বলেন,প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ২শত টাকা করে শ্রমের মজুরি পায় ও দুপুর থেকে বিকাল পর্যন্ত দেড়শত টাকা শ্রমের মজুরি আসে। আমরা গরীব ঘরের স্ত্রী হওয়ায় ঘরে বসে থাকতে পারি না। শ্রম দিয়ে অর্থ উপার্জন করে স্বামী সন্তানদের নিয়ে ভালই সুখে আছি। আমরা বাড়ি বসে না থেকে কাজ করে খেটে খেয়েও মনের মাঝে একটু সুখ আনন্দ খুজে পায়।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার এ প্রতিনিধি কে জানান,এবার কেশবপুর উপজেলায় ৮ হাজার ৯শত ৬৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে।ইতিমধ্যে কিছু কৃষকরা তাদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলেছে।

ট্যাগস :

কেশবপুরে আমণ ধানের আবাদের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৪:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩