ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪৭ বার পঠিত

কেশবপুরে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এনায়েত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শেখ সাদনান সাদিক, অভিজিৎ ব্যানার্জী।

উল্লেখ্য, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উদ্‌যাপিত হয়। দিবসটি উদযাপনের লক্ষ্যে ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য এবং সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরে বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র দিবসটি উদ্‌যাপন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে এদেশের নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশে সাক্ষরতা বিস্তারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উদ্যোগে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাংলাদেশে সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, বায়সা দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক এম এম আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ট্যাগস :

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন

আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩