ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কৃষ্ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালুর দাবী

মিজানুর রহমান, সদরপুর(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালুর দাবী এলাকাবাসীর। স্বাস্থ্য কেন্দ্রটির জরাজীর্ণ অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায় ১ বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এতে উপজেলার সর্বোচ্চ জনসংখ্যার ইউনিয়নটির নিম্ম আয়ের মানুষদের ভালো চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে আমাদের চিকিৎসা সেবা নিতে পল্লী চিকিৎসকদের উপর নির্ভর করতে হয়। চিকিৎসকের ফি ও ঔষধ নেয়ার জন্য ৫শ থেকে হাজার টাকা ব্যায় হয়।

কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রটি থেকে আমাদের ফ্রীতে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ-পত্র দেয়া হতো। ইউনিয়নের নিম্ম আয়ের মানুষদের উন্নত চিকিৎসা নিতে প্রায় ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। এতে যাতায়াত খরচ ও চিকিৎসকের সিরিয়াল নিয়ে সেবা নিতে তাদের দীর্ঘ সময় ও অর্থ ব্যায় হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সল জানান, স্বাস্থ্য কেন্দ্রটির ভবন ঝুকিপূর্ণ হওয়াতে গত ১ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

পুনঃনির্মাণের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় ও মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রনালয় থেকে আমাদের কোন নির্দেশনা দেয়নি।

কৃষ্ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালুর দাবী

আপডেট সময় : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩