ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কৃষ্ণপুরকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করায় ইউনিয়নবাসীর বিজয় উল্লাস

মিজানুর রহমান-সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৭৪ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সলথা) থেকে -৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) সংসদীয় আসনে পুনরায় যুক্ত করায় বিজয় উল্লাস করছে ইউনিয়নবাসী। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের গেজেটে প্রকাশের পর কৃষ্ণপুর ইউনিয়ন ফরিদপুর-৪ এর সাথে পুনরায় যুক্ত হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ইউনিয়নবাসী। এ সময় প্রধানমন্ত্রী ও ইসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুর-২ থেকে -৪ আসনে যুক্ত হয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও কৃষ্ণপুর ইউনিয়নে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। আমাদের প্রসাশনিক সব কাজ সদরপুরে হলেও জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ আসনে ভোট দিতে হতো। এতে আমরা বিভিন্ন রাজনৈতিক জটিলতায় ভুগেছি।

সাবেক চেয়ারম্যান আবুল কায়ুম হিরু বলেন, ফরিদপুর-২ আসনে যুক্ত হওয়ার পর আমরা নানবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা কোথাও প্রাপ্য মূল্যায়ন পাইনি। এখন সব সমস্যার অবসান ঘটবে বলে মনে করছি।
কৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু ঠাকুর) জানান, আমরা ১৫ বছর লৌহ শিকলে আবদ্ধ ছিলাম। এই বন্দীদশা থেকে মুক্তি পেয়ে আমরা আনন্দিত। আমি আশা করছি ভবিষ্যতে কৃষ্ণপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।
বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া বলেন, সাবেক নূরুল হুদা কমিশন একটি ভুল সিদ্ধান্তে কৃষ্ণপুর ইউনিয়নকে সদরপুর থেকে বিছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে ছিল। যার ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে এক কালের শান্ত জনপথ আজ সন্ত্রাসী জনপথে রুপ নিয়েছে।

কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করার লক্ষ্যে গত ২৬ মার্চ ২০২৩ তারিখে নির্বাচন কমিশন সচিবালয় বরাবর জনগণের পক্ষে চেয়ারম্যানসহ ১৩ ইউ.পি সদস্য স্বাক্ষরিত একটি আবেদন করা হয়। এর প্রেক্ষিতে গত ১১ মে ২০২৩ এর শুনানি ও আপত্তি যাচাই বাছাই করে চুরান্ত গেজেট প্রকাশ করে ইসি।

কৃষ্ণপুরকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করায় ইউনিয়নবাসীর বিজয় উল্লাস

আপডেট সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩