কুষ্টিয়া মেহেরপুর সড়কে যানজট নিরসনে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৮ বার পঠিত

আজ ১৩ ই ফেব্রুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি বাজারে রাস্তা ও ফুটপাতের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ কাজ শুরু হয় সকাল দশটার হতে দুপুর পর্যন্ত।
অভিযানের সময়ে সড়কের দুই পাশে নির্মাণ করা পাকা-আধাপাকা ও কাঁচা দোকান, হোটেল, বাস কাউন্টার স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক বর্ধিতকরণকে সামনে রেখে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ সময় কুষ্টিয়ার খলিশাকুন্ডি বাজারে প্রায় তিনশত চল্লিশটা দোকান রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের পাঁচ দিন আগে থেকে শুরু হওয়ার কথা থাকলেও, সেদিন মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দেশ অমান্য করে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সড়ক ও জনপথ বিভাগের জোন এর স্টেট এন্ড ল, অফিসার ইয়ানুর রহমান তাকে সহযোগিতা করেন কুষ্টিয়া জেলার পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস আই জাহাঙ্গীর (সঃ)।কুষ্টিয়ার ফায়ার সার্ভিস লিডার মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।এসময়ে খলিশাকুন্ডি ইউ,পি চেয়ারম্যান জুলমত হোসেন উপস্থিত ছিলেন।




















