কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নি-হ-ত
- আপডেট সময় : ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১২৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া থেকে মথুরাপুরগামী লোকাল সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা খাতুন একই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী ও মৃত মোবারকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান এবং মাথায় মারাত্মক আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের তথ্যমতে, মোটরসাইকেল চালক উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে আলিফ হোসেন (২০)। তবে দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান,বাড়ির জন্য বাজার করে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



















