ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২

মোঃ হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের টেকালা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জবেদ আলীর ছেলে সামসুল হক কাটানির কাছ থেকে রাহেলা বেগম জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরে তিনি তার ছেলে ঈমান আলীকে দানপত্রের মাধ্যমে জমির অংশ দেন। প্রায় ৬০ বছর ধরে ঈমান আলীর পরিবার উক্ত জমি ভোগদখল করে আসছে।

অভিযোগ রয়েছে, মৃত আরমান আলীর ছেলে কালু, ছামু, মন্টু, বজু ও ধলুর ছেলে লিখন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করে। এসময় তারা ঈমান আলীর পরিবারের উপর হামলা চালায়।
এতে পরিবারের এক সদস্যের হাত ভেঙে যায় এবং অন্যদেরও মারধর করা হয়। বর্তমানে তারা নানা রকম হুমকির মুখে রয়েছেন।
এ ঘটনায় ঈমান আলীর পরিবার দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২

আপডেট সময় : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫