কুশাহাটার দূর্গোম চরে প্রশাসনের কম্বল বিতরণে ইউএনও
- আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৭৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চর কুশাহাটা। চারদিকে পদ্মা নদী বেষ্টিত এই বিচ্ছিন্ন দ্বীপ কুশাহাটা। এখানে পৌঁছাতে নদী পারি দিতে হয়। নদী পার হওয়ার পর যানবাহন বলতে ঘোড়ার গাড়ি। সেখানকার সেই অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকড়তা।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মোঃ আসাদুজ্জামান, নাজির আবুল কালাম আজাদ সহ আরও কিছু সফরসঙ্গী নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
এসময় তিনি এলাকা পরিদর্শনের সাথে সাথে কথা বলেন এই এলাকার মানুষের সাথে। শোনেন তাদের দুঃখ দুর্দশা ও অপ্রাপ্তির কথা। তিনি তাদের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের সহায়তা, সেবা তাদের দ্বারপ্রান্তে পৌছানোর। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আগমনে বেজায় খুশি উপস্থিত বাসিন্দারা।
উপজেলা প্রশাসনের পক্ষ ১৭০ পরিবারকে কম্বল বিতরণ করেন ইউএনও নিজ হাতেই। সারিবদ্ধ লাইনে গিয়ে নিজ হাতেই দুস্থদের হাতে তুলে দেন শীত নিবারণের কম্বল। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সঠিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে পারা আনন্দের। দুর্গমতাকে জয় করে সরকারের সকল সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে উপজেলা প্রশাসনের।



















