সংবাদ শিরোনাম ::
কুমারখালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন এস এম মিকাইল ইসলাম
পলাশ মাহমুদ-কুমারখালী (কুষ্টিয়া):
- আপডেট সময় : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩১৯ বার পঠিত

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন এস এম মিকাইল ইসলাম (৩৫ তম বিসিএস) তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৭ এপ্রিল দুপুরে যোগদান করলেন।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক নবাগত ইউএনও কে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত ইউএনও কুমারখালী উপজেলায় পৌঁছাতেই প্রথমেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদায়ী নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। সেসময় সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহঅন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।




















