কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

আমি সব সময় সমাজের মানুষের জন্য কাজ করি, আমি সর্বদা মানব কল্যানে নিয়োজিত থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ভালো কাজের সাথে থাকতে চাই সব সময় বলে মন্তব্য করেছেন হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ।
কুষ্টিয়ার কুমারখালীতে সর্ব স্তরের স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
৮ ডিসেম্বর-১৯৭১ সালে কুমারখালী গড়াই ব্রীজের পূর্বে পাক সেনাদের বিরুদ্ধে স্বরণীয় প্রতিরোধ যুদ্ধ দিবস স্বরণে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার প্রস্তাবিত আলাউদ্দিন আহমেদ নার্সিং কলেজের হলরুমে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহোযোগিতায় এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দলালপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দানবীর, শিক্ষানুরাগী ড. আলাউদ্দিন আহমেদ।
হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের এ,জি,এম সেজাউর রহমান সেজার সার্বিক তত্ত্বাবধানে ,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুসাইনুল বাহার,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, আলো নেটের স্বত্বাধিকারী সাইফুল্লাহ তপন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদসহ উপজেলার ২ শতাধিক মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন,বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়ার্দার,মোঃআফজাল খাঁন। অনুষ্ঠান শেষে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে জায়নামাজ, টুপি ও তজবিসহ দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনে করতে বিগত ৩৫ বছর যাবত ধারাবাহিকভাবে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।



















