ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুমারখালীতে ছাগল বাঁধা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে, আহত ৯

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২৮৬ বার পঠিত

বসতঘরের পাশে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহতের খবর পাওয়া গেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় বুধবার (১ নভেম্বর) সকালে এঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন – আব্দুল খালেক (৭০), তাঁর স্ত্রী জহুরা খাতুন (৬৫), তাঁর দুই ছেলে জসিম উদ্দিন (৪৫) ও মানিক শেখ (৪০), নাছিমের স্ত্রী দিপা খাতুন (৬০), মানিকের স্ত্রী আসমানি খাতুন ( ২৫), জসিমের স্ত্রী নুরুন্নাহার (২৮), আকবর আলীর স্ত্রী কাঞ্চন খাতুন (১৮) ও ইউসুফের ছেলে সাগর শেখ (২৫)। তাঁরা সম্পর্কে আপন মামাতো – ফুফাতো ভাই – বোন।

সদকী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বর ইমরান হোসেন নাসির জানান, বাড়ির পথ ও জমি নিয়ে আব্দুল মানিকের পরিবারের সাথে ইউসুফ শেখের বিরোধ চলছিল। বুধবার সকালে মানিকের স্ত্রী আসমানি প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিল। এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

তাঁর ভাষ্য, তিনি সকালে দু’পক্ষের সংঘর্ষ দেখে পুলিশকে খবর দিয়ে ঠেকানোর চেষ্টা করেছেন। না ঠেকালে সেখানে মার্ডার হয়ে যেত।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মানিকের আহত স্ত্রী আসমানি খাতুন বলেন, আমি সকালে প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলাম। এনিয়ে ওরা তর্কবিতর্কের একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের সাতজন আহত হয়েছে। আমি থানায় মামলা করব।

ইউসুফের ছেলে সাগর শেখ বলেন, ওরা রাস্তার ওপর ছাগল বেঁধেছিল। এতে চলাচলে সমস্যা হচ্ছিল। ছাগল সরাতে বলায় প্রতিপক্ষরা তাঁদের উপর হামলা করেছে। তিনিও থানায় মামলা করবেন।

থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দু’পক্ষের ছত্রভঙ্গ করে দিয়ে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে ছাগল বাঁধা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে, আহত ৯

আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩