ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

খোকসা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৫৭ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে আপন চাচা আর চাচাতো ভাইয়ের হামলায় গৃহবধূ ও স্কুল পড়ুয়া কন্যা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে।

আহতরা হলেন, চর এতমামপুর গ্রামের তক্কেল আলীর ছেলে জাহিদুল ইসলামের (৪৫) স্ত্রী রাজিয়া খাতুন(৪২) ও তার কন্যা চুমকি খাতুন(১৫)।হামলাকারীরা জাহিদুল ইসলামের আপন বড় ভাই রবিউল ইসলাম (৪৭) ও ভাস্তে শান্ত ইসলাম (১৭)।

এবিষয়ে আহত গৃহবধূ রাজিয়া খাতুন জানায়, আমার স্বামী জাহিদুল ইসলাম প্রায় ০৭ বছর যাবত সৌদি আরব থাকে। স্বামীর বাড়িতে দুই কন্যা নিয়ে বসবাস করি। কিন্তু আমার স্বামী বিদেশে থেকে টাকা পাঠালে সেই টাকা চায়। আমি না দিলেই আমার ও আমার কন্যার মারধর করে। এবং টাকা জোর করে নিয়ে নেয়। ফসল কেড়ে নেয়। গোয়াল ঘর থেকে গরু খুলে নেয়। ঘরের জিনিসপত্র বের করে নেয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে এবং মারধর করেছে। বিষয়টি এলাকার অনেকই অবগত। তিনি আরও বলেন, গতকাল আমার ঘর থেকে আমার বড় মেয়ের গহনা চুরি করে নেয় আমার ভাসুরের ছেলে শান্ত। আমি শান্ত ও তার পিতার কাছে জিজ্ঞেস করতেই আমার ও আমার মেয়ের উপর হামলা চালায় এবং মারধর করে। তিনি আরও জানান, শান্ত মাদক কারবারের সাথে জড়িত।

এব্যাপারে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। কোর্টে নারী নির্যাতন আইনে মামলা করব।

এবিষয়ে হামলাকারী রবিউল ইসলাম ও শান্ত ইসলামের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের উপর চড়াও হন।

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩