ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পঠিত

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করা হয় রোববার বিদ্যালয়ের চত্ত্বরে,যেখানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো:শামছুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আলতাফ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান।

দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী,শিক্ষক এবং কর্মচারী অংশগ্রহণ করেন। মোট ১৭টি ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা হয়।

শেষে, সোমবার বিকেলে অতিথিগণ সকল ইভেন্টের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং তাদের মধ্যে একতা ও সহানুভূতির অনুভূতি জাগ্রত করার লক্ষ্যে পরিচালিত হয়।

ট্যাগস :

কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫