ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম‌্যানের এমপি প্রার্থী হতে পদত্যাগ

আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
  • আপডেট সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৫৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ জাফর আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায়, মন্ত্রণালয়ে গি‌য়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমা‌কে কুড়িগ্রাম-২ আসন থেকে ম‌নোনয়ন দেবেন।’

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করার পাশাপাশি দল‌কে আরও শক্তিশালী করার জন্য কুড়িগ্রাম সদর আসনে সংসদ সদস্য হি‌সে‌বে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা কর‌ছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নি‌য়ে আমা‌কে ম‌নোনয়ন দেবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় ম‌নোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।

ট্যাগস :

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম‌্যানের এমপি প্রার্থী হতে পদত্যাগ

আপডেট সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩