ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে ৩টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে

মোঃ আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
  • আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৪১ বার পঠিত

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জেলার উলিপুর উপজেলার ৩টি ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় গোড়াই পাঁচপীরে অবস্থিত মেসার্স এমএম ব্রিক্স ইট ভাটাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও মালতিবাড়ীতে অবস্থিত মেসার্স এইচএম ব্রিক্স নামক ইট ভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইন্সেস না থাকায় ৪ লক্ষ টাকা এবং নিরাশি তবকপুরে অবস্থিত মেসার্স এমআরবি ইকো ব্রিক্সকে ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং এসকে ভেটর দিয়ে কিলোনের একাংশ ও কিছু কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়।

পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এতে কুড়িগ্রাম পুলিশের একদল সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দুষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কুড়িগ্রামে ৩টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে

আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪