কুড়িগ্রামে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হামিদুল ডাক্তারের গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৬৫ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগে পিছিয়ে নেই ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার। তিনি ট্রাক প্রতিীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র এই প্রার্থী
কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে পাঁচগাছি, যাত্রাপুর, ভোগডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন।
গণ সংযোগের অংশ হিসেবে, সন্ধ্যা তিনি ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন যদি সুষ্ঠু সঠিক ভাবে হয়, তাহলে তিন উপজেলার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, আমার সংসদীয় এলাকা তিন উপজেলার মধ্য দিয়ে নদী বহমান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট বুঝি। আমি বিগত দিনে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি জানান।



















