কুড়িগ্রামে শহীদি মার্চ উপলক্ষে পথমিছিল ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সারদেশে শহীদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি উপলক্ষে, কুড়িগ্রাম জেলার সর্বত্র পথমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ৫ সেপ্টেম্বর ২০২৪ কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে, একটি বিশাল পথমিছিল, শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,, লাখ শহীদের রক্তে গড়া,দেশটা কারো বাপের না, খুনি হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না,আওয়ামিলীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, যুবলীগের ঠিকানা এই বাংলায় হবে না, স্লোগানে- স্লোগানে পথমিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভা করে।
পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, নাজমুজ শাকিব শাহীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে,প্রতিবাদে মুখরিত হয় দোয়েল চত্বর।



















