কুড়িগ্রামে রেল লাইনের নাট চুরি
- আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর লাইনের কিছু হুক বোল্ট (নাট) চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।রেল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেল সেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় বিকেলে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেললাইনের কাজ শুরু করেন।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, হারিয়ে যাওয়া নাটগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে বলে তিনি জানান।



















