ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন 

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১২২ বার পঠিত

সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ২৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের ১৪তম আহ্বায়ক কমিটি।

শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলার কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে।

 তাঁদের মধ্যে প্রথম তিনজন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। মুখপাত্র জান্নাতুল কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশের ১৩টি জেলা ও ২টি মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, যশোর ও রংপুর। দুটি মহানগর হলো কুমিল্লা ও রংপুর মহানগর। সবকটি কমিটিই ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন 

আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪