ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুড়িগ্রামে বিষধর সাপের কামড়ে সাপুরে নিহত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২৮৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় বুধবার (৩০ জুলাই) সকালে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। যিনি বিষধর সাপ ধরতে গিয়ে সাপটির কামড়ের শিকার হন, সেই নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন, ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখা যায়। পরিবারের সদস্যরা সাপটি ধরার জন্য স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় সাপটি ধরতে আসেন। সাপটি ধরার পর, তিনি বেশ কিছুক্ষণ ধরে সাপটির লেজ ধরে রাখেন। কিন্তু যখন তিনি সাপটিকে বস্তুায় ভরানোর চেষ্টা করেন, তখন সাপটি তার হাতে কামড় দেয়।

এরপর, কামড়ের পর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

কুড়িগ্রামে বিষধর সাপের কামড়ে সাপুরে নিহত

আপডেট সময় : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫