ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের হারিয়ে যাওয়া পেনশনের এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে দিলো পুলিশ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২০২ বার পঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন খাউরিয়ারচর এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী চিলমারী অগ্রণী ব্যাংক থেকে সর্বমোট ১,৬৮,০০০/(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা উত্তোলন করে, অপরিচিত অটোরিক্সা যোগে রমনা ঘাটে গিয়ে নৌকা ছেড়ে দিবে দেখে দ্রুত অটোরিক্সা থেকে নেমে নৌকায় উঠার পর দেখে যে, সে বা তাহার স্ত্রী কেউ টাকার ব্যাগটি সাথে নেন নাই। পরে নৌকা থেকে নেমে দেখে অটোরিক্সা চালক চলে গেছে।

পরবর্তীতে তিনি অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে চিলমারী থানায় আসে এবং লিখিত অভিযোগ দেয়। ভিকটিমের অভিযোগ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে চিলমারী থানার এস আই নিরস্ত্র আব্দুল কাদের ও এ এস আই নিরস্ত্র জাহাঙ্গীর আলম তথ্য প্রযুক্তির সহায়তায় সিসি টিভি ফুটেজ এর মাধ্যমে অটোরিকশাকে সনাক্ত করতে সক্ষম হয়। দুইদিনের নিরবিচ্ছিন্ন অভিযানে পলাতক অটোচালককে আটক করে অদ্য ১২ জুলাই ২০২৪ রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় ঝড়বৃষ্টি উপেক্ষা করে অটোচালক চিলমারী শিকার পাড়া এলাকার মো: রফিয়াল মিয়া(৩৮) এর দেখানো মতে একটি পরিত্যক্ত বাড়ি হতে ব্যাগের রক্ষিত কাগজপত্রসহ এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে।

পরবর্তীতে উক্ত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে ভিকটিমের নিকট হস্তান্তর করে চিলমারী থানা পুলিশ।

ট্যাগস :

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের হারিয়ে যাওয়া পেনশনের এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে দিলো পুলিশ

আপডেট সময় : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪