ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে নানা আয়োজনে সংবাদ মাধ্যম কালবেলার বর্ষপূর্তি উদযাপন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৫০ বার পঠিত

কুড়িগ্রামে নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় জেলা টাউন ক্লাবে কেক কাটার মাধ্যমে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এর আগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের ঘোষপাড়া থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর হাতে ফুল দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।পরে কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে সাংবাদিক রাশেদুল ইসলামের সঞ্চালনায় কালবেলা পত্রিকার এগিয়ে যাওয়ার অভাবনীয় সফলতার গল্প উপস্থাপন করেন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী আশরাফ আলী, অধ্যাপক খন্দকার গোলাম ফারুক, নাছিম পারভেজ তারা, আজিজুল হক, মোর্শেদ হাসান লিটু, দৈনিক সমাকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, ঢাকা পোস্ট ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর কুড়িগ্রাম সংবাদদাতা জাহানুর রহমান, বুলবুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সংবাকর্মী ও জেলার সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কালবেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।এছাড়াও কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কালবেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালবেলা পত্রিকার সাহসী ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

কুড়িগ্রামে নানা আয়োজনে সংবাদ মাধ্যম কালবেলার বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ০৮:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪