ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ট্রাক প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হামিদুল হক খন্দকারের গণসংযোগ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।
আসন্ন নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে সংসদ সদস্য স্বতন্ত্র পদ প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ হামিদুল হক খন্দকার। তিনি ট্রাক প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বতন্ত্র এই প্রার্থী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
বিকেলে তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে সেখানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সন্ধ্যায় তিনি উপজেলার শাহ বাজার এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শাহবাজার শহীদ মিনার চত্বরে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস করি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমার ট্রাক মার্কায় ভোট দিবেন। এই ফুলবাড়ীতে আমার জন্ম, এখানকার মাটি, আলো বাতাসে আমি বড় হয়েছি। আমি আপনাদেরই সন্তান।
আপনারা সবাই আমার জন্য দোয়া ও আশির্বাদ করবেন। আপনারা সবাই জানেন কুড়িগ্রাম ২ আসন কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত। যেখানে যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে আমার জন্য ভোট চাইবেন। তিনি আরো বলেন, আমি বিগত দিনে সুখে দুখে আপনাদের পাশে ছিলাম আজীবন পাশে থাকতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকা তথা কুড়িগ্রামের উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি জানান।

ট্যাগস :

কুড়িগ্রামে ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩