ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে কবর থেকে এক বৃদ্ধার লাশ উধাও

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১২৩ বার পঠিত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দাফনের পর কবর থেকে এক বৃদ্ধার মরদেহ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাকিরপশার পাঠকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন বাদ মাগরিব গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে মায়ের কবরটি উন্মুক্ত দেখতে পান। পরবর্তীতে তিনি নিশ্চিত হন, যে তার মায়ের মরদেহ কবরস্থান থেকে কে বা কারা নিয়ে গেছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর উন্মুক্ত দেখতে পান। একপর্যায়ে কবরস্থানের অদূরে একটি জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখেন তারা। পরে রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে নারী পুলিশের সহায়তায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কেউ হয়তো চুরির উদ্দেশ্য লাশটি কবর থেকে নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস :

কুড়িগ্রামে কবর থেকে এক বৃদ্ধার লাশ উধাও

আপডেট সময় : ১০:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪