কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩০ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলাচরের পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে, ষাটোর্ধ্ব বয়সের গলাকাটা ও মুখ মণ্ডল ক্ষতবিক্ষত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।ভুট্টা ক্ষেত মালিক জানায়, গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা খেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসীকে জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে, লাশটি সুরতহাল করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে লাশটি দেখার জন্য হাজার-হাজার উৎসুক জনতা ভীড় করছে। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের একটি সুইটার রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















