ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে, ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ চার শিশু নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭) অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে আখি খাতুন ৪র্থ শ্রেণি ও বাকি তিনজন ১ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাঁচজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। পরেরদিন বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা আছে।
নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অষ্টমির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সেখানে লোকজন তাদেরকে রাত হওয়ায় উদ্ধার করতে পারেনি। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪