ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামের কচাকাটায় বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার ও পাচারকারী চক্র গ্রেফতার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পঠিত

বন্যপ্রানী সংরক্ষণ ও এর পাচার ও চোরাচালান রোধ বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কচাকাটা থানাধীন দক্ষিণ বলদিয়া গ্রামের পালপাড়া নামক স্থানে জনৈক মোঃ পনির উদ্দিন (৫০)- এর শয়ন ঘর থেকে বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রজাতির ০৩টি তক্ষক উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ।

বিরল প্রজাতির এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কচাকাটা থানা দীর্ঘদিন ধরে এই চক্রটির উপর নজর রাখে। এরই অংশ হিসেবে গতরাত আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময়ে কচাকাটা থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত পাচারকারী চক্রের মোঃ মোজাম্মেল হক ওরফে মজনু (৪৮), মোঃ আবুল কাশেম (৩৫), মোঃ মোর্শেদ আলম (৩০), মোঃ রিয়াজুল ইসলাম ওরফে লেবু (৪৫) ও মোঃ শাহ আলম (৪৫) সহ মোট ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার ও ০৩ টি বিলুপ্তপ্রায় সরীসৃপ তক্ষক উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত তক্ষক যথাযথ আইনি প্রক্রিয়ায় বন্য পরিবেশে অবমুক্তির জন্য কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক জনাব মোঃ রাশিদ আরিফ এর নিকট হস্তান্তর করা হয় । এ বিষয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

ট্যাগস :

কুড়িগ্রামের কচাকাটায় বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার ও পাচারকারী চক্র গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪