কিশোর গ্যাং-সংঘবদ্ধ হতে ব্যবহার করছে তথ্য প্রযুক্তি
- আপডেট সময় : ০৮:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৫৯৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ‘আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা’ এ রকম ঘটনার খবর আমরা হরহামেশাই শুনে থাকি। হামলায় কিশোর নিহতের খবরও নতুন নয়। প্রতিটি হামলার ঘটনায় থাকছে সর্বনিন্ম ৩০-৪০ জনের একটি সংবদ্ধ কিশোর দল। কোথায়ও কোথাও হামলায় শতাধিক কিশোরও দেখা যায়। কিন্তু প্রশ্ন মুহুর্তে এত কিশোর এক সাথে জোর হচ্ছে কিভাবে? হ্যা, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই বেড়িয়ে এলো ভয়ংকর তথ্য! কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ তথ্য-প্রযুক্তির অপব্যবহার। প্রত্যেক হামলার পিছনেই ব্যবহার হচ্ছে তথ্য-প্রযুক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে গ্রুপ খুলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই মূহুর্তেই খবর পৌছে যাচ্ছে বিভিন্ন স্থানে থাকা গ্রুপের অন্য সদস্যদের নিকট। যার ফলে স্বল্প সময়ের ব্যবধানে তারা এক জায়গায় জোড় হয়ে হামলা, ভাংচুর, মাদক বিক্রয় ও খুনের মত ঘটনা ঘটাচ্ছে।
আশুলিয়ার জামগড়া, সোনামিয়া মার্কেট, মোল্লা বাজার, নরসিংপুর, কাইচাবাড়ী, পলাশবাড়ী ও পল্লীবিদ্যুতসহ বিভিন্ন পাড়া-মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে কিশোর অপরাধীদের আড্ডাবাজি হরহামেশাই চোখে পড়ে। তারা নিজ নিজ এলাকায় বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। যাদের বেশিরভাগ কিশোরগ্যাং পরিচালিত হচ্ছে ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে তারা পরিচালিত হয়ে থাকে।
গত ৩ আগস্ট রাত ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকায় আবু সামা মৃধার মার্কেটে হামলার ঘটনা ঘটে। সিসিটিভির এক ফুটেজে দেখা যায়, যেখানে শতাধিক কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় তারা কয়েকটি দোকান ভাংচুর করে। লুট করে বিকাশ দোকানদারের দুই লক্ষাধিক টাকা।
এর আগে গত ২৯ মে সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া হিয়ন গার্মেন্টস এলাকায় বকুল ভুইয়ার ডিস অফিস ও আশপাশের দোকান পাটে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় শতাধিক কিশোরের একটি দল। এ সময় তারা অফিসের থাইগ্লাস, সামেন পার্কিং করা একটি পিকআপ, কাপড়ের দোকান ও ওষুধের দোকান ভাংচুর করে।
এই হামলার আগে জেএম নামের আইডি থেকে দেশীয় অস্ত্রসজ্জিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে ক্যাপশনে লিখে “ভালো তোরা থাকতে দিলি না, এবার হাত দিস কোন বন্ধুর গায়”। যেই ছবিতে লম্বা ছুরি, কাঠের লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে।
এরআগে গত বছর ৪ জুলাই সন্ধ্যার সাড়ে ৬টার দিকে আশুলিয়া পলাশবাড়ি গোচারারটেক ইস্টার্ন হাউজিং মাঠের পাশে বন্ধু মেহেদীকে বাচাতে গিয়ে খুন হয় লিখন নামের এক কিশোর। সে ঘটনায় গত বছরের ১১ অক্টোবর রাতে আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাইচ্চাবারি কিশোর গ্যাং গ্রুপের লিডার মোঃ রনিসহ ৪ জনকে আটক করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। তাদেরকে গ্রেপ্তারের পর ২টি গ্যাংয়ের সন্ধান পায় প্রশাসন। সেখানেও তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তারাদের গ্যাং পরিচালনা করতো বলে একটি বিশেষ সূত্রে জানা যায়।
২০২০ সালের ৩০ অগাস্ট আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকায় প্রতিবেশী দুই তরুণকে নিয়ে দুই কিশোরী বান্ধবী পাশের গুলিয়ারচক এলাকায় বেড়াতে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ জন ওই দুই তরুণকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে দুই কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় এলাকার কিশোর গ্যাংয়ের দলনেতা সাহরুফ, তার সহযোগী আলমিন, জিদান, রেদওয়ানসহ আরও ১০-১৫ জন জড়িত। নিজেদের মধ্যে দ্বন্দে সেই ভিডিওর দুটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। এরপর থেকে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে।
নরসিংহপুর এলাকার বাসিন্দা আল আমিন নামে ব্যক্তি বলেন আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম সেইদিন আমাদের অফিসে বেতন দেওয়া হয়, হঠাৎ এক ছেলে আমাকে ডাক দিয়ে বলে বস আমার একটা চাকুরী দরকার, আমি বললাম আপাতত চাকরি নাই, সুযোগ আসলে আমি দেখবো। এর মধ্যে সে মোবাইল বের করে টিপতে থাকলে মুহূর্তের মধ্য ১০/১২ কিশোর চলে আসে এবং আমাকে ভয় দেখায় নির্জন এলাকায় নিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। এবং আমার কাছ থেকে আমার বেতনের টাকাসহ সব নিয়ে নেয়।
শুধু এই ২/৩টি ঘটনায় নয়, এখন আশুলিয়ার সকল কিশোর গ্যাং পরিচালিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে গ্রুপের মাধ্যমে। যা তথ্য প্রযুক্তির মারাত্মক অপব্যবহার। তথ্য প্রযুক্তির এই অপব্যবহার রুখতে না পারলে তা মহামারিতে রুপ নিবে বলে আশঙ্কা সচেতন মহলের।
কিশোর অপরাধীদের তথ্য প্রযুক্তি অপব্যবহার রোধে মানবধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমাম হাসান ভুঁইয়া বলেন, তথ্য প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে যেমন ভালো ব্যবহারও হচ্ছে তেমনি আবার অপব্যবহারও হচ্ছে। তবে অপব্যবহারকারীদের মধ্যে যাকিশোর বয়সীর সংখ্যায় বেশি। তারা অল্প বয়সেই তথ্য বিদ্যা ভালো ব্যবহার চেয়ে অপব্যবহারটাই বেশি করছে। আর এই ধরনের সিচিয়েশনে তথ্য প্রযুক্তির অপব্যবহার যদি আমরা রুক্ষতে চাই তাহলে দায়িত্ব নিতে হবে প্রতিটা পরিবার থেকেই আর বাবা মাকে। সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশচ্ছে এটা দেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পাশাপাশি সন্তান যে মোবাইল ফোন ব্যবহার করছে, সে কাদের সাথে চ্যাট করছে, কার সাথে যোগাযোগ করছে, কাদের সাথে মেলামেশা করতেছে তাও দেখা জরুরি। বাবা মায়ের নজর রাখতে হবে। তার আচার আচারনে কেমন ব্যবহার করছে এবং সোস্যাল মিডিয়া তার কেমন ব্যবহার সেই দিকেও নজর রাখতে হবে। মানুষের সাথে কেমন ব্যবহার করছে, সে কোন অশালীন কাজে লিপ্ত কি না, সে কোন গ্যাং কাজে লিপ্ত আছে কিনা সেই দিকে মা বাবাকে তীক্ষ্ন দৃষ্টি রাখতে হবে। যদি তা রাখতে ব্যর্থ হয় সেই ছেলে মেয়ে গুলো সমাজে নানা অপরাধে জড়িয়ে পরে। এবং ছোট খাটো অপরাধ থেকেই একসময় বড় অপরাধে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বাবা মা যদি এই দায়িত্বটা সঠিক ভাবে পালন না করতে পারে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা নিয়ন্ত্রণে আনতে বড় কঠিন হয়ে যায়। কারন কিশোর গ্যাং এর সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায় এবং আশুলিয়ায় যেহেতু জনসংখ্যা অনেক বেশি সেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নের সাথে সাথে তথ্য প্রযুক্তিতেও তারা অনেক এগিয়ে। আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তির যে অপরাধ হচ্ছে তার জন্য সাইবার ক্রাইম আলাদা একটা ডিপার্টমেন্ট করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের যে ইউনিট সাইবার ক্রাইম তথ্য প্রযুক্তির অপব্যবহারের বিষয়গুলো দেখছে তাদেরকে আরও সর্তক হতে হবে। তাদেরকে আরও বেশি গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে। আমরা দেখেছি পুলিশ যেমন ডিবি পুলিশের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে, ঠিক তেমনই সাইবারক্রাইম টিমকেও আরও বেশি নজরদারী করতে হবে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে যে সকল অপরাধ সংঘটিত হচ্ছে, এর যে অপব্যবহার করা হচ্ছে, এর মাধ্যমে বিভিন্ন ক্রাইম হচ্ছে তা কঠিন ভাবে প্রতিহত করতে হবে।


















