ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কালো আইন বাতিলের দাবিতে বোদা পাইলট স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

মো: মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পঠিত

সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষকুকর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বোদায় অবস্থান কর্মসূচি পালন করেছে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক-কর্মচারীরা বলেন,দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে-প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়ীত্ব নিশ্চিত করতেই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।

তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা,আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

এ সময় শিক্ষকরা বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকশিস-এর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ক্ষিতিশ চন্দ্র ঘোষ, হুমায়ুন কবির, বাসুদেব চন্দ্র রায়, কামরুন নেছা, আতিয়া সানজিদা ও শারমিন আক্তার প্রমুখ।

ট্যাগস :

কালো আইন বাতিলের দাবিতে বোদা পাইলট স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫