ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কারাবন্দী নেতার মুক্তির দাবিতে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২৪ বার পঠিত

 বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে, কারাবন্দি নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে দাবির প্রতি সংহতি প্রকাশ করে।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা আমির মাওলানা মো.আবদুল মতিন ফারুকী। এছাড়াও জেলা শাখার অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,এ টি এম আজহারুল ইসলামকে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে কারাবন্দি করেছিল।
এখন অন্তর্বর্তী সরকারের সময়ে যখন রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে, তখন এ টি এম আজহারুল ইসলামের বন্দিদশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে তার মুক্তি দিতে হবে, অন্যথায় চলমান রাজনৈতিক সংস্কার প্রশ্নবিদ্ধ হবে।

বক্তারা আরও বলেন,অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা কারাবন্দি, তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। জনগণ এ ধরনের অন্যায় ভবিষ্যতে আর মেনে নেবে না বিক্ষোভ মিছিল ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

তবে,মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন থেকে বলা হয়েছে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ তৎপর ছিল বলে জানা যায়।

ট্যাগস :

কারাবন্দী নেতার মুক্তির দাবিতে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫