ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ দৌলতপুরের হাসান, তিন মাসেও মেলেনি খোঁজ

হারুন অর রশিদ হারুন, দৌলতপুর (কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৯৪ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের শাহানুরের ছেলে হাসান আলী (৩১) গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। কাজের সন্ধানে ফরিদপুরে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে জীবিকার তাগিদে নিজ গ্রাম ছেড়ে ফরিদপুরে যান হাসান। সেখানে প্রায় সাত দিন কাজ করার পর তিনি স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন এবং তার স্ত্রী শাবনুর খাতুনের মোবাইলে বিকাশের মাধ্যমে ২,০০০ টাকা পাঠান।
স্ত্রীর কাছে টাকা পাঠানোর একদিন পর সহকর্মীদের কাছে তিনি জানান, আর কাজ করবেন না—বাড়িতে ফিরে যাবেন। এরপর ফরিদপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আর কখনো বাড়ি পৌঁছাননি তিনি।
এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়ে তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
এ ঘটনায় হাসানের স্ত্রী শাবনুর খাতুন দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হাসানের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
হাসানের স্ত্রী শাবনুর খাতুন
মোবাইল: ০১৩৩৭-০৩২৫২৩

কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ দৌলতপুরের হাসান, তিন মাসেও মেলেনি খোঁজ

আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬