ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড আলফাডাঙ্গর ৬ টি গ্রাম

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা:
  • আপডেট সময় : ১০:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৯০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাত্র কয়েক মিনিটের মধ্যে দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। শতাধিক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, কয়েক শত গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

তবে ঝড়ে হতাহতের কোন খোঁজ খবর পাওয়া যায় নাই।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও টগর বন্দ ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের ছয়টি গ্রাম ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ততের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

কয়েক মিনিটের এই ঘূর্ণিঝড়টি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ-জাটিগ্রাম, বেজিডাঙ্গা, অপরদিকে টগরবন্দ ইউনিয়নের মালা,

কৃষ্ণপুর-টগরবন্দ, তিতুরকান্দি গ্রামের ঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। অনেক ফসলের ক্ষতি হয়েছে।

এদিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, আমার ইউনিয়নের তিন গ্রামের বেশকিছু পরিবারের বাড়ির ক্ষতি হয়েছে। আমি দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সহায়তার চেষ্টা করা করছি।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে আমি বেশ কিছু বাড়িতে গিয়েছিলাম, আমার সাধ্যমতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করছি।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক জানান, আমি উপপরিচালক স্হানীয় সরকার মোঃ ইয়াছিন কবির (ফরিদপুর) স্যারকে সাথে নিয়ে এলাকায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকা পরিদর্শন করেছি। এ সয়ম আমার সাথে আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ।

কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড আলফাডাঙ্গর ৬ টি গ্রাম

আপডেট সময় : ১০:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩